1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর পৃথক অভিযান: এক সশস্ত্র সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার আজকের ই-পেপার 20/06/2026 সাইবার বুলিং: প্রতিরোধ ও প্রতিকার আসিফ আদনান: ডিজিটাল যুগে বাংলাদেশের ইসলামপন্থী উগ্রবাদের নতুন মুখ নিও-জেএমবি: বাংলাদেশের নিরাপত্তার জন্য এক জটিল চ্যালেঞ্জ বাংলাদেশে হামাসের জঙ্গি তৎপরতা মোদিকে দেখতে অত্যন্ত ভদ্র মনে হলেও বাস্তবে ‘টোটাল কিলার’: ট্রাম্প বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নিষিদ্ধের নেপথ্যে কী? গণআন্দোলন, অভিযোগ ও আইনি পদক্ষেপের বিশ্লেষণ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কবার্তা পুলিশের

উন্নয়ন প্রকল্পে অনিয়ম: বেরোবির সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে আটক করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. কলিমউল্লাহর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনা ছাত্রী হল এবং ড. ওয়াজেদ মিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবনের নির্মাণ কাজে প্রায় চার কোটি টাকার অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে।

গত ১৮ জুন দুদক বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে ড. নাজমুল আহসান কলিমউল্লাহসহ সাবেক দুই উপাচার্য এবং তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews