1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের ডিআইজির ভাড়া বাড়িতে মাসে ২২ ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৪ আদাবরে নালা সংস্কারের নামে অর্থ আদায়ের অভিযোগ, আলোচনায় ছাত্রদল নেতা নয়ন ৮১ বছরে জাতিসংঘ: প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান ঘোচানোর সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা: কাজী কেরামত আলীকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের ঢাবির হলে সরানো হচ্ছে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম, ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ওসমান হাদিকে জামায়াতের হুমকির অভিযোগ রাশেদ খাঁনের ইসলাম ও কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও নৈতিকতার প্রশ্ন ইসলামে শিক্ষকের মর্যাদা: জ্ঞানের আলোয় মানুষ গড়ার মহান দায়িত্ব

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি নেই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

দেশের চিত্র ডেস্ক

ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হবে না। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় আনার পরিকল্পনা করেছিল। তবে সভায় দেখা যায়, এত বড় জনসমাগমের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত সদস্য মোতায়েন করতে পারবে না, কারণ তারা নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত। তাই সিদ্ধান্ত হয়েছে, জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর তিনি ঢাকায় আসতে পারবেন।

জাকির নায়েকের বিরুদ্ধে ২০১৬ সালের ঢাকার হোলি আর্টিজান বেকারি জঙ্গি হামলার পর বিদ্বেষমূলক বক্তব্য ও সন্ত্রাসী কার্যক্রমে উসকানির অভিযোগ আনা হয়েছিল। তখন তিনি ভারত ছাড়েন এবং মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের অনুমতি পান।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews