1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি আজকের ই-পেপার 07/06/2026 শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে

জাতীয় নির্বাচনের আগে বিএনপিতে যোগদানের ঢল: মির্জা ফখরুল

  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে যোগদানের হিড়িক দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “অনেকেই দলে যোগ দিচ্ছেন। এখন বিএনপিতে যোগ দেওয়ার সত্যিকারের হিড়িক পড়ে গেছে—ধুম ধরে গেছে বলা যায়।”

বিএনপি মহাসচিব দাবি করেন, জনগণ এখন দলটিকে একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হিসেবে দেখছে। তাদের বিশ্বাস—বিএনপি ক্ষমতায় গেলে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরবে এবং অর্থনীতি শক্ত ভিত পাবে।

ড. রেজা কিবরিয়ার যোগদানকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, তাঁর যুক্ত হওয়া দলে নতুন গতি আনবে এবং দেশের রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি আশা প্রকাশ করেন, অতীত অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে রেজা কিবরিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও সুদৃঢ় করবেন এবং রাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলন–সংগ্রাম চালিয়ে আসছে। জনগণের সমর্থন পেলে দলটি আবারও একটি গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়। বিএনপি তিনবার জাতীয় নেতৃত্ব দিয়েছে—এই অভিজ্ঞতাই তাদেরকে রাষ্ট্র পরিচালনায় আরও পরিণত করেছে বলে মন্তব্য করেন তিনি।

ড. রেজা কিবরিয়ার যোগদান উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মেধাভিত্তিক নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিতে চান তারা। দলের ৩১ দফা কর্মসূচিও সেই লক্ষ্যকে প্রতিফলিত করে। তাঁর মতে, রেজা কিবরিয়ার মতো অভিজ্ঞ ও দক্ষ নেতাদের অংশগ্রহণে দলটি আরও শক্তিশালী হবে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews