1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির রাষ্ট্রপতির পদত্যাগে নতুন অধ্যায়, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার জেন–জি আন্দোলনের মধ্যে নিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিজয়ের দল টিভিকে স্পেনে তৃতীয় তাপপ্রবাহ শুরু মঙ্গলবার, ৪৫ ডিগ্রির আশঙ্কা এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ শাপলা চত্বর হত্যাকাণ্ডে তদন্ত শেষ, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত

জামায়াতকে ভোট দিলে ‘মৃতদেহ পাবেন’—কর্মী সমাবেশে ফজলুর রহমানের বক্তব্য

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি–মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, ‘জামায়াতকে যদি ভোট দেন, তাইলে আমার মৃতদেহ পাবেন।’ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফজলুর রহমান দাবি করেন, স্বাধীনতাবিরোধী চক্র তাঁকে ‘ফজা পাগলা’ উপাধি দিয়েছে। তিনি বলেন, ‘এই টাইটেলটা যারা দিয়েছে তারা হলো মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। তাদেরকে যদি ভোট দেন, তাইলে আমার মৃতদেহ পাবেন।’ বক্তব্যের একপর্যায়ে তিনি উপস্থিত কর্মীদের প্রশ্ন রাখেন—জামায়াতকে ভোট দেবেন কি না। কর্মীরা তখন সমস্বরে ‘না’ বলে জবাব দেন।

তিনি আরও বলেন, সম্প্রতি তাঁকে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে। তাঁর ভাষ্য, ‘আমি তো জামায়াত বা মুক্তিযুদ্ধবিরোধীদের গালি দিই নাই। কিন্তু এখন তারা প্রচার করছে—১৯৪৭ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, আর ২০২৪ সালে শেষ মুক্তিযুদ্ধ হয়েছে; একাত্তরের ঘটনাকে তারা “গণ্ডগোল” বলছে।’ এসব বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, আমি তাদের একজন। মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ থাকবে। কেউ যদি এটাকে অস্বীকার করে, তাহলে তাদের সঙ্গে রাজনৈতিক লড়াই হবেই।’

কর্মী সম্মেলনে ফজলুর রহমানের সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews