1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর পৃথক অভিযান: এক সশস্ত্র সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার আজকের ই-পেপার 20/06/2026 সাইবার বুলিং: প্রতিরোধ ও প্রতিকার আসিফ আদনান: ডিজিটাল যুগে বাংলাদেশের ইসলামপন্থী উগ্রবাদের নতুন মুখ নিও-জেএমবি: বাংলাদেশের নিরাপত্তার জন্য এক জটিল চ্যালেঞ্জ বাংলাদেশে হামাসের জঙ্গি তৎপরতা মোদিকে দেখতে অত্যন্ত ভদ্র মনে হলেও বাস্তবে ‘টোটাল কিলার’: ট্রাম্প বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নিষিদ্ধের নেপথ্যে কী? গণআন্দোলন, অভিযোগ ও আইনি পদক্ষেপের বিশ্লেষণ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কবার্তা পুলিশের

তিন দফা দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের

  • আপডেট টাইম : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতাসহ তিন দফা দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এর আগে দুপুর ২টার কিছু আগে জাতীয় গ্রন্থাগারের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয়। ব্যারিকেডের সামনে শিক্ষকরা স্লোগান দিতে থাকেন।

পরে ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ মোড়ে প্রবেশ করে অবরোধ শুরু করেন। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন,“শিক্ষকদের আন্দোলন সফলতার পথে। আমাদের তিন দফা দাবি থেকে আমরা একচুলও পিছিয়ে যাব না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা নয়—আমরা ১ হাজার ৫০০ টাকাই চাই। একইসঙ্গে কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিও বাস্তবায়ন করতে হবে।”

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি এই শাহবাগ অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।

আন্দোলনকারী শিক্ষকরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হচ্ছে। সরকারের উদাসীনতার কারণেই তারা রাজপথে নেমেছেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews