1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে সংঘটিত অপকর্মের পেছনে জামায়াত জড়িত: দুদু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

দেশের চিত্র ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, দেশে সংঘটিত বিভিন্ন অপকর্মের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা রয়েছে। তিনি বলেন, ইসলামকে ব্যবহার করে দলটি রাজনৈতিক ফায়দা লুটছে, অথচ এসব ঘটনার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার ঢাকা প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, দেশের মানুষ ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে সচেতন। তাই অপপ্রচার চালিয়ে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। তাঁর দাবি, জনগণের মূল সমর্থন এখন বিএনপির প্রতিই রয়েছে।

তিনি আরও বলেন, দেশে সংঘটিত নানা অনিয়ম ও অপকর্মের দায় বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা চলছে এবং একটি গোষ্ঠী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

সাবেক সরকারের সমালোচনা করে দুদু দাবি করেন, হামের প্রাদুর্ভাব নিয়ে আগেই সতর্ক করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দি রাখা হয়েছিল। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিচক্ষণতার সঙ্গে দল পরিচালনা করছেন।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দুদু বলেন, কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করলে তাকে আইনের আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. এবি সিদ্দিকী হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সুকোমল বড়ুয়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অন্যান্য নেতারা।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews