1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরেন্দ্র মোদিকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানর, দিল্লির সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনই ‘সেরা সমাধান’ হতে পারে: ডোনাল্ড ট্রাম্প অর্থনীতিতে প্রত্যাশিত গতি আনতে পারেনি মুহাম্মদ ইউনূস-এর সরকার, চ্যালেঞ্জ সামনে নতুন প্রশাসনের ওভাররাইটিং ও ‘বিভ্রান্তিকর’ ব্যালটের অভিযোগে পুনর্গণনা দাবি মামুনুল হক-এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে: সালাহউদ্দিন আহমদ আলেমরা কেন হারলেন? একটি তাত্ত্বিক বিশ্লেষণ নিরঙ্কুশ জয় বিএনপির দেশজুড়ে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনসিপির মৌলভীবাজারের চার আসনেই বিএনপির জয় ইমাম থেকে সংসদ সদস্য: সিলেট-৫ আসনে আবুল হাসানের জয়

নিশ্চিত সময়েই নির্বাচন, একদিনও পেছাবে না : প্রেস সচিব

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

অনলাইন ডেস্ক

আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং একদিনের জন্যও পিছিয়ে যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর আয়োজিত সংলাপে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, “নির্বাচনের সময় নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। অধ্যাপক ইউনূস যেভাবে সময় উল্লেখ করেছেন, তার চেয়ে একদিনও পিছিয়ে নির্বাচন হবে না।”

তিনি আরও জানান, শুরুতে এপ্রিলের কথা বলা হলেও পরবর্তীতে লন্ডনে জানানো হয়, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম যথাযথভাবে অগ্রসর হলে নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে পারে। এখনো সেই সময়সূচিতেই অটল রয়েছে প্রশাসন।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হক এবং বক্তব্য রাখেন প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

সূত্র: ইউএনবি

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews