1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা হতাশাজনক আওয়ামী সরকারের কারণেই পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ,মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লন্ডনে মানববন্ধন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের আহ্বান বেইজিংয়ে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা, নতুন কূটনৈতিক বার্তা দিল চীন মেডিকেল কলেজ হোস্টেলে সমকামিতার অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল মৌলভীবাজারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান শিশুমৃত্যু ও আইনশৃঙ্খলা সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ এনসিপির হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যু: স্বাস্থ্যখাতে অবহেলার অভিযোগে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন কঠোরতা ও ন্যায়বিচারের সমন্বয়েই রাষ্ট্রের স্থিতি আবার হামলার শিকার হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত ইরানের

প্রত্যেক মানুষ উদ্যোক্তা হওয়ার ক্ষমতা নিয়ে জন্মায় : প্রধান উপদেষ্টা ড. ইউনূস

  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, “মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি করার জন্য নয়।”

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “মানুষ কারও চাকরিজীবী হওয়ার জন্য আসে না। প্রত্যেকের ভেতরেই উদ্যোক্তা হওয়ার ক্ষমতা আছে। কাজেই সমাজকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সবাই সেই সুযোগ পায়।”

তিনি জানান, প্রযুক্তির অগ্রগতিই এখন নতুন উদ্যোক্তা সৃষ্টির সবচেয়ে বড় সহায়ক। “প্রযুক্তি আমাদের বৈশ্বিকভাবে যুক্ত করেছে। তাই প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রত্যেক মানুষকে নিজের সক্ষমতার জায়গায় পৌঁছানোর সুযোগ দিতে হবে।”

পিকেএসএফ-এর নতুন যাত্রা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “এই প্রতিষ্ঠান কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে এগোচ্ছে। নতুন প্রজন্ম অনেক এগিয়ে গেছে, তারা বিনিয়োগকারী ও উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে। আইন-কানুনের জটিলতা কমিয়ে আরও সুযোগ সৃষ্টি করা দরকার।”

প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করে তিনি বলেন, বিশ্বব্যাংকের ২০ কোটি টাকার ফান্ড থেকেই পিকেএসএফ-এর সূচনা। “এই ফান্ডই পুরো উদ্যোগকে সম্ভব করেছে। শুরু থেকেই মানুষের সঙ্গে সরাসরি কাজ করায় এটি সফল হয়েছে।”

ড. ইউনূস আরও যোগ করেন, “আমরা যদি শক্তিশালী আর্থিক ব্যবস্থা তৈরি করতে পারি, তবে সত্যিকারের অর্থে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews