1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির রাষ্ট্রপতির পদত্যাগে নতুন অধ্যায়, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার জেন–জি আন্দোলনের মধ্যে নিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিজয়ের দল টিভিকে স্পেনে তৃতীয় তাপপ্রবাহ শুরু মঙ্গলবার, ৪৫ ডিগ্রির আশঙ্কা এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ শাপলা চত্বর হত্যাকাণ্ডে তদন্ত শেষ, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত

বিদেশে পড়তে শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়ার নির্দেশ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

অনলাইন ডেস্ক

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সহায়তায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

গত  মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

নুরুল হক নুর বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত বৈঠকে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সেখানে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

তিনি জানান, কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীরা যেন সহজে ব্যাংক সলভেন্সি দেখাতে পারে, সে জন্য এই ঋণ দেওয়া হবে। এ কার্যক্রম বাস্তবায়নে প্রবাসী কল্যাণ ব্যাংক-কে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়া বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে ভবিষ্যতে পুনর্গঠনে শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি হতে পারে, যেখানে বাংলাদেশের শ্রমিকদের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, বিদেশে ভালো চাকরির জন্য ভাষা দক্ষতার গুরুত্ব রয়েছে। সে কারণে শ্রমিক ও শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews