1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত আইএইচএস জেনসের সূচকে ছাত্রশিবিরকে বিশ্বের তৃতীয় সর্বাধিক সক্রিয় অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিসেবে উল্লেখ রয়টার্সকে শেখ হাসিনা: ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানালেন মাদ্রাসাগুলো কি জঙ্গি প্রজনন কেন্দ্র? স্কুল-কলেজের শিক্ষার্থীরাও কেন উগ্রবাদের ফাঁদে পড়ছে Al-Qaeda and ISIS: Misusing Islam, Violence, and the Spread of Extremism A Research-Based Analysis পৃথিবীর দুর্ধর্ষ জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম: বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও বৈশ্বিক প্রেক্ষাপট সকল ধর্মের আলোকে জঙ্গিবাদ: ধর্ম নয়, অপব্যাখ্যাই সহিংসতার মূল উৎস জঙ্গিবাদ: রাষ্ট্র, সমাজ ও মানবতার জন্য এক অভিন্ন হুমকি এখনো সক্রিয় ২০ জঙ্গি সংগঠন, জামিন নিয়ে পলাতক অনেক সদস্য মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদের বিস্তার: গোয়েন্দা জালে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’

বৈষম্যহীন সমাজ গড়ার দাবিতে মৌলভীবাজারে বাম জোটের সমাবেশ ও লাল পতাকা মিছিল

  • আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের বৈষম্যবিরোধী আকাঙ্ক্ষা বাস্তবায়নে বামপন্থীদের ঐক্যবদ্ধ সংগ্রামে অংশ নিতে মৌলভীবাজারে সমাবেশ ও লাল পতাকার মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।

রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান। পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–বাসদ মৌলভীবাজার জেলা শাখার সদস্য অ্যাডভোকেট আবুল হাসান।

সমাবেশে বক্তারা জুলাই হত্যাকাণ্ডের বিচার, মব সন্ত্রাস, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, সাম্প্রদায়িকতা বন্ধ এবং মৌলভীবাজার শহরে ব্যবসায়ী হত্যাসহ সারাদেশে সংঘটিত সব হত্যার বিচার দাবি করেন।

এ সময় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুক মিয়া, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি, বাসদ জেলা সদস্য বিশ্বজিৎ নন্দী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি মনিষা ওয়াহিদ, মৌলভীবাজার জেলা সভাপতি জ্যোতিষী মোহন্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জহর লাল দত্ত, কমলগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, বাসদ জেলা সদস্য ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা সংগঠক হৃদয় অধিকারী, বাসদ জেলা সদস্য দীপংকর ঘোষ, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্য, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা সভাপতি আবু রেজা সিদ্দিকী ইমন, সাধারণ সম্পাদক মনতোষ দাস, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, বাংলাদেশ কৃষক সমিতি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত দেবনাথসহ বাম গণতান্ত্রিক জোটভুক্ত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews