1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

মাইলস্টোন ট্র্যাজেডিতে ডা. সামন্ত লালের সহায়তার প্রস্তাব নেয়নি অন্তর্বর্তী সরকার: হুম্মাম কাদের

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬

অনলাইন ডেস্ক

বাংলাদেশে বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার অন্যতম পথিকৃৎ অধ্যাপক ডা. সামন্ত লাল সেনকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাসহ সহায়তা কার্যক্রমে যুক্ত হতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

সম্প্রতি প্রচারিত ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

হুম্মাম কাদের বলেন, অন্তর্বর্তী সরকারের সময় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বড় ধরনের দুর্যোগ সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণ, আহতদের হাসপাতালে নেওয়া এবং বার্ন ইউনিট সমন্বয়সহ বিভিন্ন পর্যায়ে নানা ব্যক্তি ও সংগঠন কাজ শুরু করে।

তিনি জানান, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও দেশের বার্ন চিকিৎসা ব্যবস্থার অন্যতম সংগঠক অধ্যাপক ডা. সামন্ত লাল সেনও সহায়তার আগ্রহ প্রকাশ করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ডা. সামন্ত লাল সেন দুর্ঘটনার খবর পেয়ে চিকিৎসা সহায়তায় যুক্ত হতে চেয়েছিলেন এবং সে বার্তা অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট মহলে পৌঁছে দেওয়া হয়েছিল।

তবে হুম্মাম কাদেরের দাবি, সরকার সে প্রস্তাবে সাড়া দেয়নি।

তিনি বলেন, “ডা. সামন্ত লাল সেন জানিয়েছিলেন, যেকোনোভাবে তিনি সহযোগিতা করতে চান। কিন্তু অন্তর্বর্তী সরকার সেই সহায়তা নেয়নি। সহায়তা নিলে হয়তো কয়েকটি প্রাণ বাঁচানো সম্ভব হতো।”

এ ঘটনায় সরকারের সিদ্ধান্তকে “একগুঁয়েমি” বলে মন্তব্য করেন হুম্মাম কাদের চৌধুরী। তার অভিযোগ, রাজনৈতিক বা ব্যক্তিগত অবস্থানের কারণে দক্ষ ব্যক্তিদের সহায়তা গ্রহণে অনীহা দেখানো হয়েছে, যার প্রভাব বিভিন্ন ক্ষেত্রে পড়ছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews