1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

দেশের চিত্র ডেস্ক

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আগুনে দগ্ধ লাশগুলোর পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রাসায়নিকের গুদামে বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় এবং তা পাশের আরএন ফ্যাশন গার্মেন্টসে ছড়িয়ে পড়ে। বিষাক্ত ধোঁয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে আসে, তবে রাসায়নিক গোডাউনে আগুন নিয়ন্ত্রণে আসে রাত পর্যন্ত। দুর্ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও স্বেচ্ছাসেবীরা উদ্ধারকাজে অংশ নেয়।

অগ্নিকাণ্ডে অনেকে নিখোঁজ রয়েছেন, স্বজনরা হাসপাতাল ও ঘটনাস্থলে খুঁজছেন প্রিয়জনদের।

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, গোডাউনে পার অক্সাইড, ব্লিচিং পাউডার, এনজাইমসহ বিপজ্জনক রাসায়নিক মজুত ছিল। গোডাউনের কোনো বৈধতা ছিল না।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews