1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি আজকের ই-পেপার 07/06/2026 শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে

মৌলভীবাজারসহ ৩০ জেলায় নতুন মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার

দেশের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে বাংলাদেশ সরকার মৌলভীবাজারসহ ৩০টি জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে সরকারদলীয় এমপি লুৎফুর রহমানর এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশের ৩৪টি জেলায় মোট ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। তবে এখনও ৩০টি জেলায় কোনো সরকারি মেডিকেল কলেজ নেই। এসব জেলায় পর্যায়ক্রমে মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, প্রস্তাবিত জেলাগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, বান্দরবান, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বাগেরহাট, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, মৌলভীবাজার, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও শেরপুর।

এর মধ্যে মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, নাটোর, নরসিংদী, ভোলা, শেরপুর এবং লক্ষ্মীপুর জেলায় ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

বিশেষ করে সিলেট বিভাগের অন্যান্য জেলায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় থাকলেও মৌলভীবাজারে এখনো কোনো সরকারি মেডিকেল কলেজ নেই। এ অবস্থায় জেলার স্বাস্থ্যসেবা উন্নয়নে নতুন মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

এদিকে নাসের রহমান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য, সম্প্রতি জাতীয় সংসদে জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কার্যক্রম শুরু করেছে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews