1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজারে চোরচক্রের কাছে উদ্ধার ৫টি মোটরসাইকেল, গ্রেফতার ৩

  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে চুরি হওয়া একটি রয়্যাল এনফিল্ডসহ মোট পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেনের নির্দেশে এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারদের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়। ৪৭টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে চক্রের মূল হোতাসহ জড়িতরা শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, গত ২১ আগস্ট মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া এলাকার একটি ভাড়াবাসা থেকে মাহবুব হাসানের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলটি চুরি হয়। তদন্তে প্রথমে কিশোরগঞ্জ জেলার বাপ্পী দাস ওরফে সাগর গ্রেফতার হন। তার তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগী – ব্রাহ্মণবাড়িয়ার তোফাজ্জল ও মো. বাবুল হোসেন – গ্রেফতার করা হয়। বাবুলের হেফাজত থেকে একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে কিশোরগঞ্জের সোহানের বাড়ি থেকে মূল চোরাই রয়্যাল এনফিল্ডসহ আরও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে পাঁচ দিনের পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে আরও একটি মোটরসাইকেল উদ্ধার হয়।

মৌলভীবাজার সদর থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান জানান, “এটি সুপরিকল্পিত ও সংঘবদ্ধ চক্র, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার মোটরসাইকেল চুরিতে জড়িত। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews