1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে মধ্যরাতের দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের

  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক/মৌলভীবাজার

মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১২টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের গিয়াসনগর শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার খলাপাড়া এলাকার রেহান (২৩) ও রুবেল (২২) এবং কালেঙ্গা গ্রামের অটোরিকশাচালক নুর আলী (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত ভ্যানগাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।

মৌলভীবাজার সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের দাবি, সড়কটিতে রাতের বেলায় যানবাহনের অতিরিক্ত গতি প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তারা এ সড়কে নজরদারি ও গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews