1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর পৃথক অভিযান: এক সশস্ত্র সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার আজকের ই-পেপার 20/06/2026 সাইবার বুলিং: প্রতিরোধ ও প্রতিকার আসিফ আদনান: ডিজিটাল যুগে বাংলাদেশের ইসলামপন্থী উগ্রবাদের নতুন মুখ নিও-জেএমবি: বাংলাদেশের নিরাপত্তার জন্য এক জটিল চ্যালেঞ্জ বাংলাদেশে হামাসের জঙ্গি তৎপরতা মোদিকে দেখতে অত্যন্ত ভদ্র মনে হলেও বাস্তবে ‘টোটাল কিলার’: ট্রাম্প বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নিষিদ্ধের নেপথ্যে কী? গণআন্দোলন, অভিযোগ ও আইনি পদক্ষেপের বিশ্লেষণ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কবার্তা পুলিশের

রাতের ৩ অভ্যাসে বাড়ছে কিডনির ক্ষতির ঝুঁকি

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬

লাইফস্টাইল ডেস্ক

কিডনি শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা রক্ত পরিশোধন করে বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। ঘুমের সময়ও কিডনি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যায়। তবে বিশেষজ্ঞদের মতে, রাতে কিছু ভুল অভ্যাস কিডনির ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে এবং দীর্ঘমেয়াদে ক্ষতির ঝুঁকি বাড়ায়।

ঘুমানোর আগে অতিরিক্ত পানি পান

অনেকেই রাতে ঘুমাতে যাওয়ার আগে বেশি পানি পান করেন। শরীরকে হাইড্রেটেড রাখা জরুরি হলেও অতিরিক্ত পানি একসঙ্গে পান করলে কিডনিকে বেশি কাজ করতে হয়।

এতে রাতে ঘন ঘন প্রস্রাবের চাপ তৈরি হয়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘নকচুরিয়া’ বলা হয়। এর ফলে ঘুম ব্যাহত হয় এবং দীর্ঘদিন এ অভ্যাস চলতে থাকলে কিডনির ওপরও অতিরিক্ত চাপ পড়ে।

প্রস্রাব চেপে রাখা

রাতে আলস্য বা ঠান্ডার কারণে অনেকেই প্রস্রাবের চাপ পেলেও তা চেপে রাখেন। চিকিৎসকদের মতে, এটি অত্যন্ত ক্ষতিকর অভ্যাস।

দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে মূত্রথলিতে চাপ বাড়ে এবং ইউরিনারি ট্র্যাক ইনফেকশন (ইউটিআই)-এর ঝুঁকি তৈরি হয়। সংক্রমণ ছড়িয়ে পড়লে তা কিডনির কার্যক্ষমতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

রাতে অতিরিক্ত প্রোটিন বা ভারী খাবার খাওয়া

রাতে অতিরিক্ত প্রোটিনসমৃদ্ধ বা ভারী খাবার খেলে কিডনিকে বেশি পরিশ্রম করতে হয়।

প্রোটিন হজমের সময় ইউরিয়া ও অন্যান্য বর্জ্য পদার্থ তৈরি হয়, যা কিডনিকে প্রস্রাবের মাধ্যমে বের করতে হয়। অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে এই বর্জ্যের পরিমাণ বেড়ে যায় এবং কিডনির ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়।

বিশেষজ্ঞদের পরামর্শ, কিডনি সুস্থ রাখতে রাতের খাবারে পরিমিতি বজায় রাখা, প্রয়োজন অনুযায়ী পানি পান করা এবং প্রস্রাব চেপে না রাখা জরুরি। ছোট ছোট সচেতনতাই দীর্ঘমেয়াদে কিডনিকে সুস্থ রাখতে সহায়তা করতে পারে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews