1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা হতাশাজনক আওয়ামী সরকারের কারণেই পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ,মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লন্ডনে মানববন্ধন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের আহ্বান বেইজিংয়ে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা, নতুন কূটনৈতিক বার্তা দিল চীন মেডিকেল কলেজ হোস্টেলে সমকামিতার অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল মৌলভীবাজারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান শিশুমৃত্যু ও আইনশৃঙ্খলা সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ এনসিপির হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যু: স্বাস্থ্যখাতে অবহেলার অভিযোগে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন কঠোরতা ও ন্যায়বিচারের সমন্বয়েই রাষ্ট্রের স্থিতি আবার হামলার শিকার হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত ইরানের

শাহজালালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ: এনসিপির দুঃখ প্রকাশ, সংবাদ সম্মেলন বর্জন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ সাংবাদিকরা পরবর্তী সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন।

সেদিন সকালে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। তারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী ছিলেন। তবে ঘটনাটি ঘটার সময় তারা এখনো বিমানবন্দরে পৌঁছাননি বলে জানা গেছে।

পরে এনসিপির পক্ষ থেকে এক বিবৃতিতে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়। দলটি জানায়, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে প্রমাণসাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, “নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় সাংবাদিকরা এনসিপির সহযাত্রী। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট হোক আমরা কখনোই চাই না। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দল আরও সতর্ক থাকবে।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews