1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা হতাশাজনক আওয়ামী সরকারের কারণেই পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ,মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লন্ডনে মানববন্ধন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের আহ্বান বেইজিংয়ে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা, নতুন কূটনৈতিক বার্তা দিল চীন মেডিকেল কলেজ হোস্টেলে সমকামিতার অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল মৌলভীবাজারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান শিশুমৃত্যু ও আইনশৃঙ্খলা সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ এনসিপির হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যু: স্বাস্থ্যখাতে অবহেলার অভিযোগে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন কঠোরতা ও ন্যায়বিচারের সমন্বয়েই রাষ্ট্রের স্থিতি আবার হামলার শিকার হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত ইরানের

‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আলোচনায় ছাত্র সংগঠনগুলো

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় ‘সমন্বয়ক’ পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং জুলাই আন্দোলনের কিছু প্ল্যাটফর্ম প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

জানা গেছে, চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে আটক হওয়া পাঁচজনকে ইতোমধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত দেশের সব ইউনিট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে সংগঠনটি।

অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত রাজনৈতিক ও ছাত্র সংগঠনগুলোর একটি অংশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষমতার অপব্যবহার, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় এবং সচিবালয়সহ বিভিন্ন দপ্তরে প্রভাব খাটানোর অভিযোগ উঠছিল। তবে সাম্প্রতিক গুলশান ঘটনার পর এসব অভিযোগ আরও বেশি গুরুত্ব পেয়েছে।

বিশেষ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতাদের কাছ থেকেও চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে, যা রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি করেছে।

এ ধরনের কর্মকাণ্ডে নতুন গঠিত রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতার পরবর্তী সময়ের মতো আবারও রাজনৈতিক শূন্যতা ও সংগ্রামের পরিবেশে গড়ে ওঠা কিছু সংগঠনের অংশ বিশেষ দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির আশ্রয় নিচ্ছে। যা গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বচ্ছ নেতৃত্ব গঠনের পথে বড় অন্তরায় হয়ে উঠতে পারে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews