1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খাগড়াছড়িতে সেনাবাহিনীর পৃথক অভিযান: এক সশস্ত্র সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার আজকের ই-পেপার 20/06/2026 সাইবার বুলিং: প্রতিরোধ ও প্রতিকার আসিফ আদনান: ডিজিটাল যুগে বাংলাদেশের ইসলামপন্থী উগ্রবাদের নতুন মুখ নিও-জেএমবি: বাংলাদেশের নিরাপত্তার জন্য এক জটিল চ্যালেঞ্জ বাংলাদেশে হামাসের জঙ্গি তৎপরতা মোদিকে দেখতে অত্যন্ত ভদ্র মনে হলেও বাস্তবে ‘টোটাল কিলার’: ট্রাম্প বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নিষিদ্ধের নেপথ্যে কী? গণআন্দোলন, অভিযোগ ও আইনি পদক্ষেপের বিশ্লেষণ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কবার্তা পুলিশের

সিলেটে ব্যাটারিচালিত রিকশা ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষ, পুলিশের অভিযান ব্যর্থ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

সিলেট প্রতিনিধি

সিলেট নগরীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে চালকদের প্রতিবাদের মুখে পড়ে পুলিশ। এ সময় ব্যাটারিচালিত রিকশাচালক ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে পুলিশের অভিযান স্থগিত হয়ে যায়।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসংলগ্ন পিডিবি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ট্রাফিক বিভাগ দুপুর ১টার দিকে অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করলে কয়েকটি রিকশা জব্দ করা হয়। এর প্রতিবাদে মেডিক্যাল রোড, নবাব রোড, শামীমাবাদ ও বাগবাড়ি এলাকা থেকে শতাধিক রিকশাচালক এসে পিডিবি পয়েন্টে জড়ো হন এবং বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে তারা মেডিক্যাল-মদিনা মার্কেট সড়ক অবরোধ করে রাখেন প্রায় এক ঘণ্টা। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন এক সিএনজিচালিত অটোরিকশাচালককে মারধর করা হয়। পরে আরও কয়েকজন সিএনজি চালক ঘটনাস্থলে পৌঁছালে তারাও হামলার শিকার হন। উত্তপ্ত পরিস্থিতিতে সিএনজি চালকরাও প্রতিবাদে সড়ক অবরোধ করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার বিষয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহামদ সাইফুল ইসলাম বলেন, “ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযানের সময় চালকদের প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews