1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরান ইস্যুতে সামরিক জোটে নয় ফ্রান্স, অবস্থান পুনর্ব্যক্ত সিলেটে নগর সুরক্ষা বাঁধ ও রিভার ড্রাইভ প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর দুর্নীতিতে জড়ালে রেহাই নেই: পুলিশ সদস্যদের সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ফের জঙ্গি উত্থানের আভাস বর্তমান সময়ে পরকীয়া গাণিতিক হারে বৃদ্ধি ইরানে ‘স্বল্পমেয়াদি কিন্তু শক্তিশালী’ হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর প্রকাশিত তালিকায় ফজলুর রহমানের নাম নেই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: সাংস্কৃতিক পরিচয় না কি বাস্তব চ্যালেঞ্জ? পিএইচডি কী? উচ্চশিক্ষার সর্বোচ্চ ধাপ সম্পর্কে বিস্তারিত ধারণা

সিসিইউতে খালেদা জিয়া: এভারকেয়ারে নেতাকর্মীদের ভিড়, উদ্বেগে বিএনপি

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

ফুসফুস ও হৃদ্‌যন্ত্রে সংক্রমণজনিত জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন জানানো হলে বিএনপির নেতা–কর্মীরা শুক্রবার রাত থেকে হাসপাতালের সামনে জড়ো হতে শুরু করেন।

সরেজমিনে দেখা যায়, রাত সোয়া ১১টার দিকে হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। এ ছাড়া দলটির আরও জ্যেষ্ঠ কয়েকজন নেতার গাড়ি হাসপাতালের প্রবেশপথে থামতে দেখা যায়। বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কিছু নেতাকর্মী চেয়ারপারসনের স্বাস্থ্যের আপডেট জানতে হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন। সেখানে কয়েকটি গণমাধ্যমের সংবাদকর্মীকেও অবস্থান নিতে দেখা যায়।

দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তাঁর অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে দুপুরে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে চেয়ারম্যানের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া গত ৭ জানুয়ারি লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থানের পর ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর একাধিকবার শারীরিক জটিলতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews