1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারসহ ৩০ জেলায় নতুন মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ ইরান ইস্যুতে চাপ-সমীকরণ: কেন যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প? রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে; উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত। মানহানি মামলায় এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শাবিতে ‘গুপ্ত রাজনীতি’ বন্ধের দাবিতে ছাত্রদলের দেয়াল লিখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত, চার মাস পর মিলল খবর গ্রাম পর্যায়ে পৌঁছাবে হৃদরোগ চিকিৎসা, মোবাইল ইউনিট চালুর ঘোষণা তনু হত্যা মামলা: এক দশক পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ড মঞ্জুর সংসদে এমপির বক্তব্য ঘিরে উত্তেজনা, ‘গুপ্ত’ প্রসঙ্গে হট্টগোল ঢাকায় ২৫ এপ্রিল জাতীয় সমাবেশের ঘোষণা জামায়াতে ইসলামীর

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জিয়াউর রহমানকে ‘মূল নায়ক’ দাবি

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

অনলাইন ডেস্ক

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে বাংলাদেশের স্বাধীনতার ‘মূল নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন এবং নতুন প্রজন্মকে তার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত স্বাধীনতা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির আহ্বায়ক খোমেনী ইহসান এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সূচনা ঘটে। পরবর্তীতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বিভিন্ন সমালোচনামূলক মন্তব্যও করেন।

বক্তারা দাবি করেন, স্বাধীনতার পর দেশের শাসনব্যবস্থা ও সংবিধান প্রণয়নে নানা বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের পর জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় এসে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া কোরআন তিলাওয়াত, দোয়া মাহফিল এবং কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews