1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা হতাশাজনক আওয়ামী সরকারের কারণেই পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ,মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লন্ডনে মানববন্ধন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের আহ্বান বেইজিংয়ে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা, নতুন কূটনৈতিক বার্তা দিল চীন মেডিকেল কলেজ হোস্টেলে সমকামিতার অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল মৌলভীবাজারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান শিশুমৃত্যু ও আইনশৃঙ্খলা সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ এনসিপির হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যু: স্বাস্থ্যখাতে অবহেলার অভিযোগে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন কঠোরতা ও ন্যায়বিচারের সমন্বয়েই রাষ্ট্রের স্থিতি আবার হামলার শিকার হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত ইরানের

স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

অনলাইন ডেস্ক 

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ গ্রহণের পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেত। তিনি এই সম্মাননা তার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি প্রকাশ করে হানিফ সংকেত লেখেন, “এই অর্জনটা আমার একার নয়; যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ পথচলা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার।”

তিনি আরও জানান, “আর তাই আমি পুরস্কারটি আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।”

নিজের কাজের দর্শন সম্পর্কে তিনি বলেন, “পুরস্কার পাওয়ার চিন্তা করে কখনো অনুষ্ঠান করিনি। করলে হয়তো এই দীর্ঘ যাত্রা সম্ভব হতো না। আমি সবসময় দায়বোধ থেকে দায়িত্ব নিয়ে কাজ করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো।”

তিনি আশা প্রকাশ করেন, এই সম্মাননা তাকে আগামী দিনে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে এবং নতুন উদ্যমে এগিয়ে যেতে সহায়তা করবে।

 দেশের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ এবার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews