1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা হতাশাজনক আওয়ামী সরকারের কারণেই পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ,মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লন্ডনে মানববন্ধন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের আহ্বান বেইজিংয়ে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা, নতুন কূটনৈতিক বার্তা দিল চীন মেডিকেল কলেজ হোস্টেলে সমকামিতার অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল মৌলভীবাজারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান শিশুমৃত্যু ও আইনশৃঙ্খলা সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ এনসিপির হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যু: স্বাস্থ্যখাতে অবহেলার অভিযোগে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন কঠোরতা ও ন্যায়বিচারের সমন্বয়েই রাষ্ট্রের স্থিতি আবার হামলার শিকার হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত ইরানের

হাটহাজারীতে মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে সুন্নিদের সংঘর্ষে আহত ২০০, পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলূম মুঈনুল ইসলাম মাদরাসার সামনে ফেসবুকে অবমাননাকর পোস্টকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০০ জন মাদরাসা শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে ৩০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুস মিছিল হাটহাজারী মাদরাসার সামনে দিয়ে যাচ্ছিল। ওই সময় আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক মাদরাসার দিকে আঙুল তুলে অশোভন অঙ্গভঙ্গি করে ছবি তোলে এবং পরে ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাটহাজারী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। চট্টগ্রাম-হাটহাজারী-খাগড়াছড়ি সড়কের যোগাযোগও বন্ধ রয়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন,
“মসজিদ ও মাদরাসা অবমাননার অভিযোগে অভিযুক্ত আরিয়ান ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তৃতীয় পক্ষকে সুযোগ না দিয়ে সবাইকে শান্ত থাকতে হবে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমানে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews