1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

দেশের চিত্র প্রতিবেদন

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় জোট। রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদকে।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নির্ধারণ, পারস্পরিক রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করতে জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারাও বৈঠকে অংশ নেন।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে জোটের প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি জোটের পারস্পরিক রাজনৈতিক সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews