1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’ প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ কাসেমী নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

দেশের চিত্র ডেস্ক

ঢাকায় শরীয়াহ ভিত্তিক নিকাহ (বিবাহ) কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকেল ৩টার দিকে তার আটিবাজারস্থ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত পরশু কাসেমীর স্ত্রী আনা পারভীন কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন। আজ সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মুফতি মামুনুর রশিদ কাসেমী বর্তমানে কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews