1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব দিতে হবে: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ‘জুলাই নিয়ে কাজ চালিয়ে যেতে হবে, শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখতে হবে’: মাহমুদা মিতু দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর, ইউরোপে যাওয়ার চেষ্টা: পারিবারিক সূত্র হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

দেশের চিত্র ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ আখ্যা দেওয়া এবং অশালীন মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলার বাদী অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং তিনি নিজ জেলায় বিভিন্ন মসজিদ, মাদরাসা ও কবরস্থানের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। তিনি ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন।

এই বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা মন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে মন্তব্য করেন, যা তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ৫০০ ধারায় তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য অপেক্ষায় রেখেছেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews