1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব দিতে হবে: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ‘জুলাই নিয়ে কাজ চালিয়ে যেতে হবে, শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখতে হবে’: মাহমুদা মিতু দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর, ইউরোপে যাওয়ার চেষ্টা: পারিবারিক সূত্র হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

ঋণখেলাপি মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরী ও স্ত্রী নাজনীন মাওলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

ঋণখেলাপির মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দীন শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংকের চট্টগ্রাম পাহাড়তলী শাখা থেকে নেওয়া ঋণ দীর্ঘদিন ধরে পরিশোধ করা হয়নি। বন্ধকি সম্পদ নিলামে বিক্রির উদ্যোগ নিলেও ক্রেতা না পাওয়ায় ব্যাংক ব্যর্থ হয়। ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার নথি অনুযায়ী, ঋণের পরিমাণ ২৬০ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকা।

গত বছর জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর আসলাম চৌধুরী কারাগার থেকে জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ৭৬টি মামলা হয়। উল্লেখযোগ্যভাবে, ২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করা হয়, যেখানে অভিযোগ ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রের।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews