1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি আজকের ই-পেপার 07/06/2026 শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে

কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা-অগ্নিসংযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

কুমিল্লার হোমনা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার স্থানীয় এক যুবক মো. মহসীন (৩৫) সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) কটূক্তি করে পোস্ট দেন বলে অভিযোগ ওঠে। পরে বিক্ষুব্ধ জনতার দাবিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ধর্ম অবমাননার মামলায় আদালতে পাঠায়।

এর জেরে বৃহস্পতিবার সকালে উত্তেজিত জনতা প্রথমে মহসীনের বাড়িতে হামলা চালায়। এরপর কফিল উদ্দিন শাহ, আবদু শাহ, কালাই শাহ এবং হাওয়ালি শাহর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হামলাকারীরা মাজারসংলগ্ন তিনটি ঘরেও আগুন ধরিয়ে দেয়। এতে একটি মোটরসাইকেলসহ আসবাবপত্র পুড়ে যায়।

খবর পেয়ে পুলিশ, সেনা সদস্য ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান বলেন, “মহসীনকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারো ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, “ধর্ম অবমাননার ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে আজকের হামলার ঘটনা ঘটে।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews