1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

কুলাউড়ায় পিকআপ ভ্যান চাপায় বন্ধু ২ জনের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনা আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় ঘটে।

নিহতরা হলেন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের জাবেদ আহমেদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের রিয়াদুল ইসলাম (১৯)। তারা ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলটি কুলাউড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থল ত্যাগ করেছে। পরিবার অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews