1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

গাজীপুরে থানার সামনে সাংবাদিককে প্রকাশ্যে পেটানোর অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

গাজীপুর মহানগরের মেট্রোপলিটন সদর থানার পাশে এক সাংবাদিককে প্রকাশ্যে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ায় নেটিজেনরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

আহত সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভ (৩২) গাজীপুর শহরের উত্তর এলাকার বাসিন্দা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় কর্মরত। পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত সৌরভকে হাত ধরে টেনে মাটিতে ফেলে মারধর করে। হামলাকারীরা ইট বা পাথর দিয়ে তার পা থেঁতলে দেয়। ভিডিও ফুটেজে দেখা যায়, এক যুবক লাফিয়ে তাকে লাথি মারছে।

পুলিশ পরে সৌরভকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অভিযোগ রয়েছে, চাঁদাবাজি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করায় এই হামলা চালানো হয়।

ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে প্রশ্ন তুলেছেন— থানার সামনে এমন হামলা হলে পুলিশের দায়িত্ব কোথায়? অনেকে দ্রুত বিচার দাবি করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ নেওয়া হয়েছে, বিষয়টি তদন্তাধীন।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews