1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি আজকের ই-পেপার 07/06/2026 শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে

জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “সব দিক বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের পাশাপাশি গণভোটও একই দিনে সম্পন্ন করা হবে। এতে সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতায় কোনো বাধা আসবে না।”

প্রধান উপদেষ্টা আরও জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে আজ ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ অনুমোদন করা হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের অন্যতম গুরুদায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। আমি ইতোমধ্যেই ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছি।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews