1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি আজকের ই-পেপার 07/06/2026 শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে

জুলাই সনদে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান অন্তর্ভুক্ত হয়নি, বিএনপির ক্ষোভ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক

রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে টাঙানোর বিধান। জুলাই জাতীয় সনদে এই বিধান বিলুপ্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত না হওয়ায় বিএনপি ক্ষোভ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রিন্টেড কপি হাতে পাওয়ার পর দেখা গেছে, কিছু দফা আমাদের অগোচরে সংশোধন করা হয়েছে। বিশেষ করে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো সংক্রান্ত অনুচ্ছেদটি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি।”

তিনি আরও বলেন, সংবিধানের কিছু ধারা বিলুপ্ত করার বিষয়ে রাজনৈতিক দলের প্রায় সবকটি দলের সম্মতি থাকলেও, চূড়ান্ত সনদে তা অগোচরে সংশোধন করা হয়েছে।

অন্যদিকে, এনসিপির নেতা আরিফুর রহমান তুহিন ফেসবুক পোস্টে দাবি করেছেন, “শেখ মুজিবের ছবি রাখার বিধান বাদ দিলে এনসিপি স্বাক্ষর করবে না। এটি বাদ দেওয়ার কাজ চলছে।” তিনি বলেন, দলটি আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংক্রান্ত বিষয়ে সমন্বয় না করার কারণে স্বাক্ষর করেননি।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews