1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির রাষ্ট্রপতির পদত্যাগে নতুন অধ্যায়, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার জেন–জি আন্দোলনের মধ্যে নিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিজয়ের দল টিভিকে স্পেনে তৃতীয় তাপপ্রবাহ শুরু মঙ্গলবার, ৪৫ ডিগ্রির আশঙ্কা এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ শাপলা চত্বর হত্যাকাণ্ডে তদন্ত শেষ, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত

দূতাবাস ও কূটনীতিকদের বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরাতে নির্দেশনা

  • আপডেট টাইম : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস, হাইকমিশন, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরাতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একাধিক মিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শনিবার (১৬ আগস্ট) ঢাকায় মন্ত্রণালয় থেকে ফোনের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। এতদিন বিদেশি মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি টানানো ছিল; তবে তাৎক্ষণিকভাবে ছবি অপসারণের নির্দেশ এসেছে।

এরই মধ্যে কয়েকটি মিশন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে এক কূটনৈতিক কর্মকর্তা বলেন, “নির্দেশনা পেয়েছি, তবে এর বেশি কিছু বলতে পারব না।” অন্য এক কর্মকর্তা জানান, ফোনে নির্দেশনা আসলেও এর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews