1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি আজকের ই-পেপার 07/06/2026 শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে

মৌলভীবাজারে অস্ত্রসহ পাঁচ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার ভোরে পৌরসভার চুবড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মৃদুল মিয়া (২৪), জুনেদ আলী (২৪), সাকিব মিয়া (২৩), হোসাইন মিয়া (২২) ও ভুবন মিয়া (২৬)। এরা সবাই মৌলভীবাজার জেলার বাসিন্দা। পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে জুনেদ আলী এনসিপি নেতা এহসান জাকারিয়ার অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে—স্টিলের হাতলযুক্ত লোহার তৈরি একটি তরবারি, জিআই পাইপের হাতলযুক্ত লোহার তরবারি, স্টিলের হাতলযুক্ত স্টিলের তরবারি, জিআই পাইপের হাতলযুক্ত তরবারি, কাঠের হাতলযুক্ত লোহার রামদা এবং স্টিলের তৈরি দুটি ফোল্ডিং ছুরি।

ঘটনাটি নিয়ে এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (f) ধারায় মামলা রুজু করা হয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews