1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি আজকের ই-পেপার 07/06/2026 শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে

মৌলভীবাজারে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত, আহত ১

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি

মৌলভীবাজারের শমসেরনগর সড়কের লংগুরপুল এলাকায় টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নাহিদ হাসান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রাকিব আহমদ (১৭) নামে এক তরুণ আহত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাহিদ শামারকোনা গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, নাহিদ মৌলভীবাজার শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে লংগুরপুল এলাকায় একটি টমটম হঠাৎ ঘুরে দাঁড়ালে নাহিদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত রাকিব আহমদ বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews