1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির রাষ্ট্রপতির পদত্যাগে নতুন অধ্যায়, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার জেন–জি আন্দোলনের মধ্যে নিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিজয়ের দল টিভিকে স্পেনে তৃতীয় তাপপ্রবাহ শুরু মঙ্গলবার, ৪৫ ডিগ্রির আশঙ্কা এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ শাপলা চত্বর হত্যাকাণ্ডে তদন্ত শেষ, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত

শিগগিরই দেশের মানুষের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান

  • আপডেট টাইম : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, অতি শিগগির দেশের জনগণের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন, ইনশাআল্লাহ।

রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের বেশির ভাগ মানুষ বিএনপির প্রতি আস্থা প্রকাশ করতে চায়। ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থাকে সঠিকভাবে মূল্যায়ন করে দেশের পুনর্গঠন করতে হবে। আগামী বছরের রমজানের আগে নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ সম্পন্ন হবে, তবে এর পরও বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমাদের ওপর জনগণের আস্থা রাখতে হবে এবং সেই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনারা। এই দায়িত্ব শহীদ জিয়ার ও খালেদা জিয়ার প্রতিটি নেতাকর্মীর।”

তারেক রহমান আরও বলেন, “এই দেশ আমাদের সবার। ২০ কোটি মানুষের দেশ। শহীদ জিয়া স্বাধীনতার মাধ্যমে এই দেশকে মুক্ত করেছেন, আর ৯০-এর দশকে বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews