1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শেখ হাসিনার সাক্ষাৎকার ইস্যুতে ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব, বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ

  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

ভারতের মূলধারার গণমাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক নেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে আনুষ্ঠানিকভাবে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এক উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন এক পলাতক আসামিকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া, যা বাংলাদেশবিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি হিসেবে দেখা হচ্ছে— তা দুই দেশের গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’

বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় কূটনীতিককে জানানো হয়েছে, শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে সীমিত বা বন্ধ করতে নয়াদিল্লিকে অনুরোধ জানানোর জন্য।

সূত্র : বাসস

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews