1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

গত ১৫ বছরে ২৮০ বিলিয়ন ডলার পাচার হয়েছে: মির্জা ফখরুল

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

অনলাইন ডেস্ক:

গত ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৮০ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “বর্তমান প্রজন্ম গত তিন মেয়াদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এটি কোনো গণতন্ত্রের নিদর্শন হতে পারে না। গণতন্ত্র চর্চার অভাবে আমাদের ডেমোক্রেটিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়নি।”

তিনি দাবি করেন, “বিগত সরকারের সময় প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার করে পাচার হয়েছে। ১৫ বছরে এই অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ২৮০ বিলিয়ন ডলারে। এখন আমাদের দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আল আব্দুল্লাহ, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক জাহেদা পারভীন, এবং বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, “দিনাজপুর সরকারি কলেজ থেকে অনেক মেধাবী শিক্ষার্থী দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। আমাদের সবার দায়িত্ব, দেশকে নতুনভাবে গড়ে তোলা।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews