1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন গ্রেপ্তার

  • আপডেট টাইম : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি মামলার আসামি,  নিষিদ্ধঘোষিত গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন (৪৫) গ্রেপ্তার হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে। তিনি পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বিজয় বাবুপাড়ার বাসিন্দা, মো. কোরবান আলীর ছেলে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার মঠমন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এ ঘটনায় রেজাউল করিম ও তার মা রাহেলা বেগমসহ বহু আন্দোলনকারী আহত হন।

পরে একই বছরের ২ অক্টোবর খানখানাপুর ব্র্যাকপাড়ার মো. শাহিন ফকির সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মোট ৮৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

বুধবার (১৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ডিবি পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম জানান, মামলার আসামি এবিএম বাতেনকে গ্রেপ্তার করে দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews