1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

মাত্র ১১শ’ টাকার জন্য হত্যা করা হলো ব্যবসায়ী রুবেলকে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে শাহ ফয়েজুল রহমান রুবেল নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে মাত্র ১১শ’ টাকার জন্য। এ ঘটনায় জুয়েল মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

পুলিশ জানায়, জুয়েল মিয়া স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। চাকরি হারিয়ে হতাশাগ্রস্ত হয়ে তিনি ছিনতাইয়ে নামেন। একাধিক প্রতিষ্ঠানে চেষ্টা করেও সাহস পাননি। পরবর্তীতে গত ৭ আগস্ট শমসেরনগর রোডের ‘সদাইপাতি’ নামের হার্ডওয়্যার দোকানে ব্যবসায়ী রুবেলকে একা পেয়ে তিনি ছিনতাইয়ের পরিকল্পনা করেন।

রঙ কেনার অজুহাতে দোকানে ঢুকে প্রথমে কথা বলেন রুবেলের সঙ্গে। পরে সুযোগ বুঝে ধারালো অস্ত্র দিয়ে রুবেলকে ছুরিকাঘাত করেন। চিৎকার করলে তাকে একাধিক আঘাত করে হত্যা করেন। এরপর ক্যাশ থেকে মাত্র ১১০০ টাকা নিয়ে পালিয়ে যান।

পুলিশ সুপার বলেন, “তদন্তে হত্যার রহস্য উন্মোচন হয়েছে। অভিযুক্ত জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews