1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

মৌলভীবাজারে অবৈধ বালু উত্তোলনে বিএনপির দুই নেতা আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ ও যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান।

শনিবার বিকেলে শাহীবাগ এলাকায় খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন অভিযান চালিয়ে বালু জব্দ করেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে দুই নেতার নেতৃত্বে বালু উত্তোলন চলছিল।

শাহীন মিয়া জানান, কাগজ দেখাতে চাইলে তারা কিছু দেখাতে পারেননি, এবং ইউএনও নিশ্চিত করেছেন, ওই ছড়ার বালু ইজারা দেওয়া হয়নি।

আটক শামীম আহমেদ দাবি করেন, তারা শুধুমাত্র রাস্তা মেরামতের জন্য বালু তুলেছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, জব্দ করা বালু রাখা হয়েছে এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews