1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

মাদারীপুরে এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যকরী সদস্য আব্দুর রহিমকে ঘিরে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার পর মাদারীপুর রাজনৈতিক অঙ্গনে চলছে সমালোচনার ঝড়।

ভিডিওতে রহিমকে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। প্রথমে তিনি দাবি করেছিলেন, ভিডিওতে থাকা নারী তার স্ত্রী। কিন্তু পরে গণমাধ্যমকর্মীরা নারীর পরিচয় নিশ্চিত করার পর বাধ্য হয়ে সত্য স্বীকার করেন রহিম। সংবাদ প্রকাশ না করার জন্য তিনি সাংবাদিকদের একাধিকবার অনুরোধও জানান।

বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে—ভিডিওতে থাকা নারী রহিমের স্ত্রী নন।

এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে রহিমের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত দলীয় কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। জেলা কমিটির কয়েকজন নেতা মৌখিকভাবে বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব মাসুব বিল্লাহ বলেন, “একদিকে ব্যক্তিগত গোপনীয়তা ফাঁস হওয়ার প্রবণতা যেমন উদ্বেগজনক, অন্যদিকে দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের অসামাজিক আচরণ আরও হতাশাজনক। সমাজ ও সংগঠনের ভাবমূর্তির জন্য এটি অত্যন্ত ক্ষতিকর।”

এনসিপির মাদারীপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক শহিদুল ইসলামসহ বেশ কয়েকজন দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য দিতে রাজি হননি।

সূত্র : ETV

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews