1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি আজকের ই-পেপার 07/06/2026 শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন জাতির বড় চ্যালেঞ্জ: সালাহউদ্দিন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই এখন জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দিতে পারে। ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে ভবিষ্যতে তা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।”

তিনি আরও বলেন, “সরকারের সাফল্য যেমন রয়েছে, ব্যর্থতাও আছে। তবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই অবশিষ্ট থাকবে না।”

একই অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ভোট নিয়ে জনগণের যে দুশ্চিন্তা রয়েছে, তা দূর করা সরকারের দায়িত্ব। তারা জোর দিয়ে বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচন না হলে রাজনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews