1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের আবেদন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আবদুর রহমান এ আবেদন গ্রহণ করেন। শুনানির জন্য আগামী রোববার দিন নির্ধারণ করা হয়েছে।

দুদক জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালান সাইফুজ্জামান চৌধুরী। এরপর তাঁর ও স্ত্রীর বিরুদ্ধে ঋণ জালিয়াতি, অর্থপাচার ও ভুয়া প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে একাধিক মামলা হয়।

আদালত ইতোমধ্যে তাঁদের নামে থাকা বিদেশি সম্পত্তি (যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে ৯টি) ও দেশে থাকা শতাধিক ব্যাংক হিসাব, শেয়ার এবং বিপুল পরিমাণ জমি জব্দের আদেশ দিয়েছেন। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও ঋণ জালিয়াতির অভিযোগে দুদক ও সিআইডি আলাদা মামলা করেছে।

দুদক বলছে, দেশে-বিদেশে সাইফুজ্জামানের নামে–বেনামে থাকা সম্পদের অনুসন্ধান এখনো চলছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews