1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

দেশজুড়ে সহিংসতার জোয়ার: ১৮ স্থানে হামলা, ঢাকায় কড়ায়গণ্ডায় নিরাপত্তা

  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

দেশের চিত্র ডেস্ক

ঢাকাসহ সারাদেশে টানা সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অন্তত ১৮টি চোরাগোপ্তা হামলা ঘটেছে। এর মধ্যে আটটি বাস, একটি ট্রেন, একটি অটোরিকশা ও একটি ব্যাংকে আগুন দেওয়া হয়। এছাড়া পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ এবং দুই স্থানে পেট্রোল বোমা হামলার খবর পাওয়া গেছে।

রাজধানীর চার স্থানে ও আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার দুপুরে মিরপুরে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যায় দোলাইরপাড় ও উত্তরায়ও বাসে অগ্নিসংযোগ ঘটে। শাহজালাল বিমানবন্দরের প্রবেশমুখে ককটেল বিস্ফোরণে এক আনসার সদস্য আহত হন। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দুটি ককটেল বিস্ফোরণে এক পথচারী আহত হন এবং একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

গাজীপুরের বাসন, কাশিমপুর ও শ্রীপুর এলাকায় পাঁচ ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দেওয়া হয়। পুলিশের ধারণা, পেট্রোল ঢেলে বাসগুলোতে অগ্নিসংযোগ করা হয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি ও ডিবি।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে আবারও পেট্রোল বোমা ছোড়া হয়। উভয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ভোরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের চালক আহত হন। পুলিশ বলছে, ঘটনা তদন্তাধীন।

মানিকগঞ্জ, আড়াইহাজার, রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ডজনখানেক স্থানে অভিযান চালিয়ে ১০০ জনের বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসায় তল্লাশি চালিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ। সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৯ কর্মী গ্রেপ্তার হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ একাডেমিক ভবনের ফটকে তালা ঝোলানোর ঘটনায় পাঁচ নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। নিষিদ্ধ সংগঠনের কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

রাজধানীতে সম্ভাব্য নাশকতা ঠেকাতে আমিনবাজারসহ সব প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে এবং শহরে প্রবেশকারী যানবাহনে কঠোর নজরদারি চলছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews