1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

পরিবহণমন্ত্রীর চাঁদাবাজি সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা এনসিপির

  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক

চাঁদাবাজি প্রসঙ্গে সড়ক পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম এর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এবং সড়কে অনৈতিক অর্থ আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর সাতরাস্তা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে সমঝোতার ভিত্তিতে অর্থ গ্রহণকে ‘চাঁদা নয়’ বলে মন্তব্য করায় পরিবহণ চালক ও শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আয়োজকদের দাবি, সড়কে যেকোনো ধরনের অনৈতিক অর্থ আদায় ও চালক-শ্রমিকদের হয়রানি দ্রুত বন্ধ করতে হবে।

এ কর্মসূচি এনসিপির তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখা ও বাংলাদেশ ট্রাক-বাস ড্রাইভার সমিতির যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

চালক ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করতে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে দলটি।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews