1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি আজকের ই-পেপার 07/06/2026 শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে

মাতৃভাষার চেতনায় ‘ইনকিলাব জিন্দাবাদ’ গ্রহণযোগ্য নয়: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের চিত্র ডেস্ক

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানকে মাতৃভাষার চেতনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তার বক্তব্য, বাংলা ভাষাকে মায়ের ভাষা হিসেবে হৃদয়ে ধারণ করতে হলে ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর অনুশীলন প্রয়োজন; কেবল স্লোগানে নয়, চর্চায় জাতীয় চেতনা শক্তিশালী হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম-এ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলা ভাষা নিয়ে আত্মসমালোচনা ও গভীর অনুধাবন থাকলে নতুন প্রজন্ম ভিন্ন ভাষার শব্দ ব্যবহারে এতটা ঝুঁকত না। তার মতে, কিছু স্লোগান ও শব্দ জনপ্রিয় হয়ে উঠলেও সেগুলোর সঙ্গে বাংলা ভাষার ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগ নেই। ফলে ভাষাচর্চার ঘাটতি জাতিসত্তার ভিতকে দুর্বল করতে পারে।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়েই তিনি যুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে বর্তমানে কিছু প্রবণতা সেই আকাঙ্ক্ষার বিপরীতমুখী বলেও মন্তব্য করেন তিনি। ভাষা আন্দোলনকে স্বাধীনতার সূচনা বিন্দু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি ছিল স্বাধীন রাষ্ট্র গঠনের প্রথম ধাপ, যার চূড়ান্ত রূপ পায় ১৯৭১ সালে।

ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে মাতৃভাষাকে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করা ও সংরক্ষণের আহ্বান জানান তিনি।

অর্থনীতি ও উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিল্পায়ন গুরুত্বপূর্ণ হলেও কৃষিজমি রক্ষার বিষয়টি সমানভাবে বিবেচনায় রাখতে হবে। পরিকল্পনাহীন শিল্প স্থাপনে খাদ্যনিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন। তার মতে, দেশ, ভাষা, সংস্কৃতি ও সম্পদের প্রতি দায়িত্বশীল মনোভাব থেকেই টেকসই উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। আরও বক্তব্য দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যান্য অতিথিরা।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews