1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব দিতে হবে: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ‘জুলাই নিয়ে কাজ চালিয়ে যেতে হবে, শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখতে হবে’: মাহমুদা মিতু দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর, ইউরোপে যাওয়ার চেষ্টা: পারিবারিক সূত্র হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

বিএনপি জুলাই সনদের পক্ষে, বাস্তবায়ন শুরু: চিফ হুইপ

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিয়েছে এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, “আমাদের নেতা বলেছেন, আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে। জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই এবং ইতোমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়েছে।”

শুক্রবার (৩ এপ্রিল) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দল জামায়াতে ইসলামীর সমালোচনা করে চিফ হুইপ বলেন, বিএনপি জুলাই সনদের বিপক্ষে এমন দাবি সঠিক নয়। তিনি জানান, সনদের কিছু বিষয়ে বিএনপি ভিন্নমত দিয়েছিল, যা পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি বিরোধীদলীয় নেতার আনা একটি প্রস্তাব সংবিধানসম্মত নয় বলেই বিএনপি তা প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারণে নতুন প্রস্তাব আনা হয়েছে, যা আগামী রোববার সংসদে আলোচিত হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দেশবাসীর সহযোগিতাও চাওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী।

আলোচনায় আবদুস সালাম বলেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী—এই দুই রাজনৈতিক শক্তির বিরুদ্ধেই লড়াই করে বিএনপি টিকে আছে এবং দলটি দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews